1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ সুন্দরবনে হরিণ শিকার রোধে বন বিভাগের অভিনব উদ্যোগ, ফাঁদ জমা দিলে মিলবে পুরষ্কার পলাশে দিনমজুরকে পাঁচশত টাকার জন্য ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ভারতের গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যম পরিণত হয়েছে – প্রেস সচিব আশুলিয়ায় তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হামিদ মন্ডল

সাভার-আশুলিয়ায় তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং, অতিষ্ঠ মানুষ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : গরম ধীরে ধীরে বাড়ছে, আর সূর্য তার গ্রীষ্মকালীন তাপপ্রবাহের জন্য প্রস্তুত। আর প্রচণ্ড গরমে জনজীবনে যখন নাভিশ্বাস তখন মড়ার উপর খাঁড়ার ঘার মতো যুক্ত হয়েছে অতিরিক্ত লোডশেডিং। অতিষ্ঠ রাজধানীসহ সারা দেশের মানুষ। জ্বালানি সংকটে লোডশেডিং বেড়ে যাওয়ায় কোনো কোনো অঞ্চলে দৈনিক চার থেকে পাঁচ ঘণ্টা আবার কোথাও-বা আট থেকে ১০ ঘণ্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। ব্যাহত হচ্ছে লেখাপড়া, ব্যবসা, চিকিৎসাসহ স্বাভাবিক জীবনযাত্রা।

সাভার ও আশুলিয়ায় বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় একটু স্বস্তির খোঁজে মধ্যরাতেও অনেককে দেখা গেছে ঘরের বাইরে। অনেকে সারবেঁধে ফুটপাতে বসে হাতপাখা দিয়ে বাতাস করছেন। কেউ আবার খালি গায়ে, গামছা গলায় বিদ্যুতের অপেক্ষায়।

বুধবার (২৩শে এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শিল্প-কলকারখানা, দোকানপাট ও ঘরবাড়িতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরম, পানিশূন্যতা, উৎপাদন বন্ধে হয়ে আর্থিক ক্ষতি, অসুস্থতার হার বৃ্দ্ধিসহ ভোগান্তিতে রাজধানীবাসী।

রাজধানীর বাসিন্দারা জানান, প্রতিদিন দুই ঘণ্টা করে তিনবার কারেন্ট চলে যায়। তিনবারে পাঁচ-ছয় ঘণ্টা কারেন্ট থাকে না। এ সময় ঘরে থাকা যায় না, ঘুমানো যায় না। রাত ২টা-৩টা পর্যন্ত না ঘুমিয়ে বাইরে বসে থাকতে হয়। বিদ্যুতের সঙ্গে পাল্লা দিয়ে বাসায় গ্যাস-পানিও থাকে না।

প্রচণ্ড গরমে ঘনঘন বিদ্যুতের আসা-যাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। দ্রুত এ সমস্যার সমাধান চান তারা। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মূলত ডলার সংকটে গ্যাস, কয়লা ও জ্বালানি তেল আমদানি বিঘ্নিত হওয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হতে মাস দুয়েক সময় লাগবে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘বিদ্যুতের সরবরাহ তুলনামূলকভাবে স্বাভাবিক রাখতে হলে আমাদের তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর বেশি নির্ভর করতে হবে, যদিও এগুলোর উৎপাদন খরচ বেশি। এটিই আমাদের আপস।’ তবে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তনটা দৃষ্টিভঙ্গিতে।

তিনি দৃঢ়ভাবে বলেন, ‘এবার লোডশেডিং শহর ও গ্রামের মধ্যে সুষমভাবে ভাগ করা হবে। আমরা ঢাকাকে অগ্রাধিকার দেওয়ার নীতি প্রত্যাখ্যান করেছি।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD