
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সামরিক যুদ্ধবিমান দুর্ঘটনায় ছাত্র ছাত্রী সহ অনেক মানুষ নিহত ও আহত হয়।

নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের জন্য সুস্থতা কামনায় আজ বুধবার বিকেলে অত্র বিদ্যালয়ের মাঠে
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বাবু সুভাষচন্দ্র সরকার, সাংবাদিক ইউনুস আলী, হুমায়ুন কবির, দেবদুলাল সরকার, সহ স্কুলের শিক্ষকমন্ডলী সহ স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী।