1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদে ধামসোনার জনগণকে শুভেচ্ছা মোঃ আবুল হোসাইন মুন্সীর মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ ঈদে জনদুর্ভোগ কমাতে গৌরনদী-সরিকল সড়ক মেরামত, ছাত্রদল নেতার উদ্যোগ ‎গৌরনদীতে গনঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান স্বস্তির ঈদযাত্রা: যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে মদনে গরু জ’বাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ

ভুলের অবসান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

পরেশ চন্দ্র বর্মন
আমি নির্বাক নিস্তব্ধ,
অবরুদ্ধ এক দীর্ঘ শ্বাস।
আমি হতভম্ব, শব্দহীন অনুভূতি।
হঠাৎ আকস্মিক আবির্ভাবের উপমা!
বুঝে উঠতে পারিনি তোমার ভূখণ্ডে
ঘূর্ণিঝড় আঘাত হানবে, তোমার দুচোখ জলোচ্ছ্বাসে ভাসবে।

তোমার দীঘল কালো কেশ,
কালো মেঘে আঁধার ঘনিয়ে আসবে
এমন প্রত্যাশা আমি করিনি কখনো,
না কখনো ভেবেছি অতলে
সিংহল মালয় সমুদ্রে তোমার বুকের কাঁপন হয়ে উঠবে উত্তাল ঢেউয়ের এক মহাপ্রলয় ধ্বংস যজ্ঞের নিশান।
এতো কিছু ভেবে পথ চলতে পারি না
তাই চলার পথে কষ্ট পেতে হয় নিদারুণ, নিষ্ঠুর, নির্মমতার বহিঃপ্রকাশ ঘটে
আমার ভূখণ্ডে দিবানিশি নির্ঘুম আঁখি।

আমি নিশ্চুপ দাঁড়িয়ে রই পথের বাঁকে নিঃসঙ্গতায় একাকীত্বের ভুবনে।
কেউ আসবে এ পথে কিন্তু পথের রেখা পথেই যায় ক্ষয়ে, সময় যায়, স্বপ্ন যায় বিলীন হয়ে।অতঃপর- খোপ, রাগ,অভিমান আর কিছু নীল চিরকুটে লেখা অভিযোগ আমার উপর চাপিয়ে
তুমি হয়ে গেল মুক্তিকামী মুক্তো পাখির মতো আর আমি থাকি নীড়ে ফেরার প্রতিক্ষায় ভুলের অবসান ঘটুক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD