1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি

গৌরনদী (ইউএনও) এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম : ‎বরিশাল জেলার গৌরনদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম এর সাথে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত ইউএনও জনগণের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

‎এসময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহবায়ক খন্দকার মনিরুজ্জামান মনির সহ সংগঠনের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান রিপন,।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মণীষ বিশ্বাস, মোঃ হানিফ, বদিউজ্জামান খান সবুজ, সঞ্চয় কুমার পাল, মোঃ খায়রুল ইসলাম, জামিল মাহমুদ, এস এম মোশারফ হোসেন, আমীন মোল্লা,লিটন খান,মোহাম্মদ আলী বাবু, মোঃ আলম, শামীম মীর, আবদুছ ছালেক মামুন, সোলায়মান তুহিন, মোল্লা ফারুক, এস এম মিজান, হাসান মাহমুদ, আরেফিন রিয়াদ,মহসিন খান প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম বলেন, প্রশাসন এবং সংবাদমাধ্যমের লক্ষ্য অভিন্ন—তা হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, প্রশাসন ও সংবাদকর্মীদের সম্পর্ক হবে পারস্পরিক আস্থা ও সহযোগিতার। আমি নিশ্চিত করতে চাই, গৌরনদীতে আপনাদের পেশাগত দায়িত্ব পালনে আপনারা আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন। আসুন, আমরা সকলে মিলেমিশে গৌরনদীকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার জন্য একসাথে কাজ করি।

‎মতবিনিময় সভা শেষে গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির কর্তৃক লিখিত বই উপহার হিসেবে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) এর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক বি এম বেল্লাল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD