1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি

বরিশালে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ নারী আটক

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

বরিশালে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ অর্থসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

বিএমপি’র মিডিয়া সেল জানায়, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন বিসিসি ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী শিল্পি বেগম (৩৮)-এর একতলা টিনশেড বাড়ি থেকে ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২৫০ মিলিলিটার মদ এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকেই শিল্পি বেগমকে আটক করে। তবে এই ঘটনায় শিল্পির স্বামী মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২) বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি’র একজন কর্মকর্তা জানান, কাউনিয়া থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শহরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD