1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদে ধামসোনার জনগণকে শুভেচ্ছা মোঃ আবুল হোসাইন মুন্সীর মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ ঈদে জনদুর্ভোগ কমাতে গৌরনদী-সরিকল সড়ক মেরামত, ছাত্রদল নেতার উদ্যোগ ‎গৌরনদীতে গনঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান স্বস্তির ঈদযাত্রা: যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে মদনে গরু জ’বাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ

‘আমরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো যেন ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক পাই’

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো যেন দেশের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক আমরা পাই। গতকাল সকাল ১০টায় জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহযোগিতায় সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল ওই চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে। কোমলমতি শিশুদের উদ্দেশ্যে বক্তৃতাকালে জহির উদ্দিন বলেন, তোমরা যখন বড় হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম এবং মৃত্যুর ইতিহাস পড়বে, তখন তোমরা জানতে পারবে যে এত সংক্ষিপ্ত সময়ের জীবনে দেশ এবং জাতির জন্য একজন মানুষ এত বড় অবদান রাখতে পারেন। বয়সের বিবেচনায় ৫০ বছর পর্যন্ত যাওয়ার তার সুযোগ হয় নাই। এর আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মাত্র ৪৬-৪৭ বছর বয়সে তাকে চলে যেতে হয়েছে। এত কম সময়ের জীবনে দেশ ও জাতির জন্য তার যে অপরিসীম অবদান, আমাদের ইতিহাস থেকে তা তোমাদেরকে জানতে হবে। শহীদ জিয়ার এই বর্ণাঢ্য জীবনের ইতিহাস শিশুরাও যাতে জানতে পারে এবং বুঝতে পারে এমন করে তাদেরকে জানাতে হবে।
তিনি বলেন, ছাত্রদল এবং জাসদের নেতাদের আমি অনুরোধ করবো এবং পরামর্শ দেবো যে, তোমরা কেবলমাত্র নিজেদের ছবি ফেসবুকে দেখানোর জন্যই প্রোগ্রামের আয়োজন করবা না। আজকের এই আয়োজন, যেটা তোমরা করেছো, এটা মূলত শিশুদের জন্য। শিশুরা বুঝতে পারে এমন প্রোগ্রাম এর আয়োজন তোমরা করেছো। এজন্য তোমাদের ধন্যবাদ। এ ধরনের প্রোগ্রামের আয়োজন তোমরা আরও বাড়িয়ে দেবে। এ ছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিএম রুবেল, সদস্য সচিব আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তামিম, সাধারণ সম্পাদক মো. মুন্না খান প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD