1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত রংপুরে শান্তিপূর্ণভাবে ভোট হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৌরনদী টরকি পান আরদে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ জহির উদ্দিন স্বপনের গৌরনদীতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার প্যাদা ককটেল সহ আটক কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত ধানের শীষের পক্ষে ব্যপক সাড়া মিলছে : জিসান আশুলিয়ায় জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত যুবলীগ ক্যাডার রবি গ্রেপ্তার দেশপ্রেমিকরা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বিএনপির নির্বাচনী প্রচার ও পথসভায় জহির উদ্দিন স্বপন ভবিষ্যতের সরকার হবে জনগণের সরকার: আগৈলঝাড়ায় ধানের শীর্ষের প্রার্থী

কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মমিতা (২৫) নামে পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তিনি ট্রপিক্যাল নীটেক্স লিমিটেডের কর্মী ছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মমিতা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনসাধারণ ট্রাকটি ও চালককে আটক করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ অংশে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসাইন জানান, ঘটনার তদন্ত চলছে। ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল স্বাভাবিক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD