1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত রংপুরে শান্তিপূর্ণভাবে ভোট হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৌরনদী টরকি পান আরদে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ জহির উদ্দিন স্বপনের গৌরনদীতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার প্যাদা ককটেল সহ আটক কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত ধানের শীষের পক্ষে ব্যপক সাড়া মিলছে : জিসান আশুলিয়ায় জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত যুবলীগ ক্যাডার রবি গ্রেপ্তার দেশপ্রেমিকরা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বিএনপির নির্বাচনী প্রচার ও পথসভায় জহির উদ্দিন স্বপন ভবিষ্যতের সরকার হবে জনগণের সরকার: আগৈলঝাড়ায় ধানের শীর্ষের প্রার্থী

কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। খেলাধুলায় পৌর প্রশাসন এবং পৌরসভার কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন। বিকালে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক বি. এম কুদরত এ-খুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।

অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আখতার, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর কর্মচারী সংসদের সভাপতি আখতারুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান পৌর প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার ভ্যাকসিনেটর আজমত আলী।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন। অভিষেক অনুষ্ঠানের পর ভাওয়াইয়া, লালনগীতি, নৃত্য, আধুনিক গানের সমন্বয়ে পরিবেশন করা হয় একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি আখতারুজ্জামান রাসেল, সহ-সভাপতি আলী রেজা হিরণ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক নুরুন্নবী আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রবিন, কোষাধ্যক্ষ মশিউর রহমান, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রশিদ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, কার্যকরী সদস্য তৌহিদা পারভীন তিথি, আনোয়ার হোসেন রাজু, আবুল কাশেম। দিনব্যাপী অনুষ্ঠানে কুড়িগ্রাম পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যগণ অংশ গ্রহন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD