1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ধানের শীষের শেষ নির্বাচনী প্রচারণা ও মিছিলে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন আগৈলঝাড়ায় ফুলশ্রীতে বিএনপির নির্বাচনী প্রচার ও পথসভা ধানের শীষে ভোট চান জহির উদ্দিন স্বপন আশুলিয়া ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, নবীনগর এলাকা থেকে যুবক আটক চট্টগ্রাম-১৩ আসনে ‘মোমবাতির গণজোয়ার’, দাবি বৃহত্তর সুন্নিজোট প্রার্থীর কালিয়াকৈরে উন্নয়ন ও মানবসেবার প্রতিশ্রুতি দিলেন আজমেরী রহমান মুন্নী আশুলিয়ায় বিশেষ অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার গৌরনদী’র টরকি পান আরদে উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকদের ঢল। কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত রংপুরে শান্তিপূর্ণভাবে ভোট হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আশুলিয়ায় বিশেষ অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত রবিবার (৮ ফেব্রুয়ারি) আশুলিয়া থানাধীন জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাকিস্থ আসামি মোঃ মারুফ ভূঁইয়া (২৮)-এর বসতবাড়ির দুইতলা ভবনের দ্বিতীয় তলার শয়ন কক্ষ থেকে ১১০০ গ্রাম (এক কেজি একশত গ্রাম) মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজাসহ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত মারুফ ভূঁইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার সহযোগী এক ডজন মাদক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসেন ভান্ডারী (৪৮) কে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD