1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ধানের শীষের শেষ নির্বাচনী প্রচারণা ও মিছিলে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন আগৈলঝাড়ায় ফুলশ্রীতে বিএনপির নির্বাচনী প্রচার ও পথসভা ধানের শীষে ভোট চান জহির উদ্দিন স্বপন আশুলিয়া ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, নবীনগর এলাকা থেকে যুবক আটক চট্টগ্রাম-১৩ আসনে ‘মোমবাতির গণজোয়ার’, দাবি বৃহত্তর সুন্নিজোট প্রার্থীর কালিয়াকৈরে উন্নয়ন ও মানবসেবার প্রতিশ্রুতি দিলেন আজমেরী রহমান মুন্নী আশুলিয়ায় বিশেষ অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার গৌরনদী’র টরকি পান আরদে উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকদের ঢল। কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত রংপুরে শান্তিপূর্ণভাবে ভোট হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কালিয়াকৈরে উন্নয়ন ও মানবসেবার প্রতিশ্রুতি দিলেন আজমেরী রহমান মুন্নী

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর-১ সংসদীয় আসনের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বাথানিয়া চালা বটতলা এলাকায় আজ  রবিবার সন্ধ্যায় বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবর রহমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী আজমেরী রহমান মুন্নী। এ সময় তিনি বলেন, “আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি।
মেয়র মজিবর রহমান একজন সৎ ও জনবান্ধব মানুষ। আগামী ১২ তারিখে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন, তাহলে কালিয়াকৈরের প্রতিটি রাস্তা চলাচলের উপযোগী করা হবে। পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং দিন-রাত রাস্তাঘাট আলোকিত করতে ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে।”
তিনি আরও বলেন, “মেয়র মজিবর রহমানের সহধর্মিণী হিসেবে আমি আপনাদের কাছে এই উন্নয়নের অঙ্গীকার করছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন, প্রধান অতিথির সফরসঙ্গী সুলতানা ইব্রাহিম, চাবাগান ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফিকুর রহমান, বোয়ালী ইউনিয়ন যুবদলের সভাপতি ফজলুল হক মিলন, বাহার উদ্দিন মেম্বার, সাবেক মেম্বার আমজাদ হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বার তাহমিনা আক্তার।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বিনোদ চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রিপন আল হাসান।
বক্তারা সবাই আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD