1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের বিজয় উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃমোঃ শফিকুল ইসলাম।

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন-এর বিজয় উপলক্ষে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) বাদ জুমা সরকারি গৌরনদী কলেজ মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও বর্তমান নেতৃত্বের ধারক তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই বিজয় জনগণের বিজয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেষে উপস্থিত নেতাকর্মীরা বরিশাল-১ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD