1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৩৭ বছর পর বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে আবারও মন্ত্রীত্ব ফিরে আসায় আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত স্থানীয় মানুষ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বরিশাল-১ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছ থেকে শপথ বাক্য পাঠ করেন।

দীর্ঘদিন পর মন্ত্রীত্ব ফিরে আসায় বরিশাল বিভাগ, বিশেষ করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ অর্জনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।

জহির উদ্দিন স্বপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবুল হাসনাত আব্দুল্লাহকে পরাজিত করে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীত্বের দায়িত্ব পান।

১৯৬০ সালের ২৯ জুন বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের শরিকল গ্রামে জন্মগ্রহণ করেন জহির উদ্দিন স্বপন। তার পিতা একেএম মহিউদ্দিন এবং মাতা নুরজাহান বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে এ আসন থেকে সর্বশেষ মন্ত্রী হয়েছিলেন সুনীল কুমার গুপ্ত। এরপর দীর্ঘ সময় ধরে বরিশাল-১ আসন থেকে আর কেউ মন্ত্রী হননি। ফলে জহির উদ্দিন স্বপনের মন্ত্রীত্ব প্রাপ্তিকে ঘিরে এলাকায় আনন্দের বন্যা বইছে। সাধারণ ভোটাররা আশা করছেন, তার নেতৃত্বে বরিশাল-১ আসনে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD