1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে জলদস্যু হামলা গুলিবিদ্ধ মাঝিসহ আহত ৩০ মদনে যৌথ বাহিনীর হাতে অস্ত্র সহ রাজিব নামের এক যুবক আটক ফুলবাড়ী ইফতি ফ্লাওয়ার মিলে সন্ত্রসী হামলা, ২০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ নাগেশ্বরীতে শতাধিক দরিদ্র পরিবার পেলো রমজানের খাদ্য সামগ্রী ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২ মানিকগঞ্জে ছেলের দেওয়া আগুেন অগ্নিদগ্ধ, পিতা-পুত্রের মৃত্যু স্বল্পমূল্যে ইফতার সামগ্রী, পাশে দাঁড়ালো বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান অস্ত্র মামলা ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার

মানিকগঞ্জে ছেলের দেওয়া আগুেন অগ্নিদগ্ধ, পিতা-পুত্রের মৃত্যু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ : মোটরসাইকেল কেনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে মানিকগঞ্জে মর্মান্তিক অগ্নিকাণ্ডে দগ্ধ পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে গুরুতর আহত মা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পূর্ব-মিতরা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন, শামসুল হক এবং তার ছেলে মাহফুজুর রহমান জনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জনি প্রথমে মায়ের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দেন। তাতেও পরিবার রাজি না হলে নিজের অংশের জমি লিখে দেওয়ার কথা বলেন। এতে পরিবার অসম্মতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে তিনি বাইরে থেকে বোতলে করে পেট্রোল এনে শরীরে ঢেলে ঘরের দরজা বন্ধ করে দেন এবং হাতে গ্যাস লাইটার নিয়ে পরিবারের সদস্যদের ভয় দেখাতে থাকেন। এ সময় তাকে নির্বৃত্ত করতে এগিয়ে যান তার বাবা শামসুল হক। লাইটার কেড়ে নেওয়ার চেষ্টার সময় হঠাৎ আগুন লেগে যায় এবং দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গিয়ে মা মাফিয়ারা বেগমও দগ্ধ হন।
পরে স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শামসুল হকের মৃত্যু হয়। একই দিন দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান জনি। গুরুতর দগ্ধ মাফিয়ারা বেগমের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পরিবারের সিদ্ধান্তে তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
নিহতের বড় ছেলে মাসুম বিশ্বাস জানান, ছোট ভাই মোটরসাইকেল কেনার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল। পরিবার রাজি না হওয়ায় রাগের বশে এ ঘটনা ঘটে। চিকিৎসকেরা মায়ের বাঁচার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি পারিবারিক বিরোধজনিত ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD