1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার নাগেশ্বরীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার আয়োজন স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়” ঘাটাইলে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আশুলিয়ায় চলমান মামলার মধ্যেই বসতবাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পীরগঞ্জে জাতীয় কৃষক দিবস পালিত: ভূমিহীন কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মদনে পূর্ব শত্রুতার জেরে ধারালো ছুরি দিয়ে আঘাত গুরুত্ব আহত যুবক ​কয়রায় বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য: ‘পবিত্র রমাদানে মানুষকে জিম্মি করা চলবে না’ সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঘাটাইলে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ, মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার ২৩ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রায় পাঁচ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘাটাইল উপজেলার বাইচাইল এলাকার নাদিম (২৫) নামের এক যুবকের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নাদিম বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে বিভিন্ন স্থানে দেখা করতে এবং নিজ এলাকায় নিয়ে যেতে শুরু করেন।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ঘাটাইল থানাধীন বাইচাইল এলাকার নিজ বাড়িতে নিয়ে যান অভিযুক্ত নাদিম। পরদিন ৪ ফেব্রুয়ারি গভীর রাতে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ির সামনে রাখা একটি প্রাইভেটকারে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে পরিবারের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করবেন বলে তাকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন।

এরপর ১৩ ফেব্রুয়ারি পুনরায় বিয়ের কথা বলে তাকে ঘাটাইলে নিয়ে যাওয়া হয়। ১৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে তাকে অভিযুক্তের বোনের বাসায় নিয়ে গিয়ে কয়েকদিনের মধ্যে বিয়ে করার আশ্বাস দিয়ে আবারও শারীরিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ করেন তরুণী।

তিনি আরও জানান, ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে নাদিম তার পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করলে তারা বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানায়। এ সময় নাদিমের বোন সুমি সহ পরিবারের কয়েকজন সদস্য তাকে মারধর করে সাধারণ জখম করেন। পরে অজ্ঞাতনামা ৫/৭ জন যুবককে ডেকে এনে একটি কক্ষে আটকে রেখে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে একটি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক তার স্বাক্ষর নেওয়া হয়। পরদিন সকালে তাকে গাড়িতে তুলে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন বলে দাবি করেন ভুক্তভোগী। পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত নাদিম মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD