1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ : ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষ্যে “পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ মুন্সীগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ই মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী,
সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি ‘Prevention is better than cure’—অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম—এই বিষয়টির ওপর গুরুত্বারোপ করে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও ১৪ মার্চ ২০২৬ থেকে প্রতি শনিবার জনসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে মশার প্রকোপ না কমা পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে উদ্যোগ নিতে উৎসাহিত করা হয়।
র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন ও আশপাশের এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের মাধ্যমে মশার প্রজননস্থল হিসেবে পরিচিত জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
এসময় পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, সিভিল সার্জন জনাব ডা. কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার,মুন্সীগঞ্জ সদর,জনাব মোঃ মাসুদুর রহমান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD