1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উইলিয়ামস সোয়েটার লিমিটেড স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ, আশুলিয়াযর বাইপাইলে শ্রমিকদের বিক্ষোভ কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু আমতলীতে জমজমাট ঈদবাজার রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ

রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতিজা বেগমের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতামূলক একটি ব্যানারসহ উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদের ভেতরে আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার, ঝোপঝাড় পরিস্কার এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করা হয়। বিশেষ করে যেখানে পানি জমে থাকতে পারে এমন স্থানগুলোতে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলালউদ্দিন সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতিজা বেগম বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকলে সেখানে এডিস মশা দ্রুত বংশবিস্তার করতে পারে। তাই বাড়ির আশপাশে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব বা ড্রেন নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।

এ ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সমগ্র উপজেলায় মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব। উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD