1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি যুদ্ধে প্রথমবারের মতো ‘ড্যান্সিং মিসাইল’ ছুড়ল ইরান রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত

আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান”। এখন আমরা তাঁর সহকর্মী হিসেবে বলতে পারি, “ইউ হ্যাভ অ্যা প্ল্যান”। আমাদের এই পরিকল্পনার মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, কৃষিঋণ মওকুফ, ইমামদের ভাতা এবং সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন। ভোটের পর আঙুলের কালির দাগ না মুছতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাঁচটি প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে।’

সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।বরিশাল জেলা মানচিত্র

সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহির মধ্যে থাকতে চায় উল্লেখ করে মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘জনগণের কাছে আমাদের যে ওয়াদা আছে, তা আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের মধ্যে কোনো দুরভিসন্ধি নেই, নেই কোনো দ্বৈত চরিত্র বা দ্বৈত চেহারা। আমরা একই কথা বলি, একইভাবে চিন্তা করি এবং তা বাস্তবায়নের চেষ্টা করি। তাই আমাদের সহকর্মীদের প্রধানমন্ত্রীর এই উদ্দেশ্য উপলব্ধি করতে হবে।

প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একটি দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতা-কর্মীদের খেয়াল রাখতে হবে, প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে এবং সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।
খাল খননের কাজে অনিয়ম ও অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কোনোভাবেই জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করা যাবে না। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তাই খাল খননের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলব, এটি ঠিকাদার ও প্রকৌশলীদের আয় করার প্রকল্প হতে পারে না। খাল এমনভাবে খনন করতে হবে, যাতে উৎস থেকে শেষ প্রান্ত পর্যন্ত পানির প্রবাহ নিশ্চিত হয়।’

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আপনাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। কারণ, আপনারাই দেশের মালিক, আমরা কেবল আপনাদের সেবক বা মন্ত্রী হিসেবে কর্মচারী। তাই আমাদের সঙ্গে মালিকের মতোই আচরণ করবেন। আমাদের এমন প্রশ্রয় দেবেন না যে আপনারা প্রজা আর মন্ত্রীরা মালিক। আমি ও আমার সহকর্মীদের সঙ্গে অধিকার নিয়েই কথা বলবেন। অবশ্যই বাঁশের চেয়ে কঞ্চিকে মোটা হতে দেওয়া যাবে না।’
মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই ইতিহাসের সেরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ আমাদের বিপুলভাবে বিজয়ী করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পরিচ্ছন্ন রাজনীতিই আমাদের বিজয়ের প্রধান অস্ত্র। অন্যান্য শাসকদের সঙ্গে জিয়া পরিবারের পার্থক্য এখানেই। এই বিষয় প্রত্যেক কর্মীকে মনে রাখতে হবে। আমরা যদি জনগণের এই আস্থা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের পরিণতি কী হতে পারে, তা শেখ হাসিনার কাছ থেকেই শিক্ষা নেওয়া যায়।’

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং বিএডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জহির উদ্দিন স্বপন মাটি কেটে কুতুবপুর স্বনির্ভর খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD