
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধামসোনা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও একাত্মতার বার্তা। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ধামসোনা ইউনিয়নের প্রতিটি ঘরে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।
ইসরাফিল ইসলাম বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ইসলামের মূল শিক্ষা। তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে মিলেমিশে ঈদের আনন্দ উদযাপন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ধামসোনা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। জনগণের দোয়া, আস্থা ও সমর্থন পেলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বার্তার শেষাংশে আলহাজ্ব মো. ইসরাফিল ইসলাম ধামসোনা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।