1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি

নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নেপালের মহিলা ফুটবল লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার সানজিদা আক্তার। আজ বিকেলে তিনি কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়ছেন। ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে খেলবেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

সানজিদার ক্লাবের আগামীকাল ম্যাচ রয়েছে। তবে এই ম্যাচে সানজিদার খেলা নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘কালকে হয়তো নাও খেলা হতে পারে। আরো কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করি নিজে ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।’

বাংলাদেশের নারী ফুটবলাররা ভারত ও ভুটানের লিগে খেলেছেন। নেপালের লিগে খেলা হয়নি। এ নিয়ে সানজিদা বলেন, ‘ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপাল লিগের পারিশ্রমিক একটু বেশি।’

সানজিদা বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় আর দলে ডাক পান না। ঘরোয়া ও বিভিন্ন লিগ খেলাই এখন তার ভরসা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD