
মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল):

পবিত্র মাহে রমজান উপলক্ষে গৌরনদীতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেল ৫টায় গৌরনদীর চড়ুইভাতি রেস্টুরেন্টে গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা ও পৌর শাখা এবং এর সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপকমিটির সদস্য মোঃ ইলিয়াস মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও নৈতিকতার প্রশিক্ষণের মাস। একজন প্রকৃত রোজাদার কখনো অন্যায়, দুর্নীতি ও অবিচারের সাথে আপস করতে পারে না। রাজনীতিকে জনগণের কল্যাণমুখী করতে হলে রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করতে হবে এবং ন্যায় ও সত্যের পথে অবিচল থাকতে হবে।
এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রমজান আমাদেরকে শুধু না খেয়ে থাকার শিক্ষা দেয় না; বরং সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্য, সহনশীলতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের জন্য এই শিক্ষা আরও বেশি গুরুত্বপূর্ণ। আদর্শভিত্তিক রাজনীতি তখনই প্রতিষ্ঠিত হয়, যখন তার ভিত্তি হয় সততা, নৈতিকতা ও জনগণের কল্যাণ।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ বিশ্বাস করে রাজনীতি মানুষের সেবা করার একটি মহান মাধ্যম। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ন্যায়বিচার, মানবিকতা, সমতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে—যা ইসলামের মৌলিক শিক্ষার সাথেও সামঞ্জস্যপূর্ণ। মানুষের কল্যাণে কাজ করাই হবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মোঃ মাহফুজ, উপজেলা জামায়াত ইসলামির সাধারণ সম্পাদক মোঃ বায়জীদ শরীফ, সংগঠনের সভাপতি মোঃ রুয়েদ হাসান রুবেল, নলচিড়া ইউনিয়ন আহবায়ক মোঃ রুবেল খান, যুব অধিকার পরিষদের বরিশাল জেলা দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র অধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি মেহেদী হাসান তানভীর প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ সম্পর্কে গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি মানুষের চরিত্র গঠন, আত্মসংযম ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির এক অনন্য সুযোগ। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পৌর শাখার আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নিশান হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য এস এম মোশারফ, গৌরনদী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক কাজী আয়োজিত রনি, সহ সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদ, সংগঠনের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, যুগ্ম সদস্য সচিব সিফাত উল্লাহ, উপজেলা সিনিয়র সহ সভাপতি ইউসুফ আলী, সহ সভাপতি আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতিমা, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, যুবদল নেতা বজলু প্যাদা, সিরাজ সরদার, আগৈলঝাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম,
গৈলা ইউনিয়ন সভাপতি মোঃ সালাম মোল্লা প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আবু সালেহ।