1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদে ধামসোনার জনগণকে শুভেচ্ছা মোঃ আবুল হোসাইন মুন্সীর মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ ঈদে জনদুর্ভোগ কমাতে গৌরনদী-সরিকল সড়ক মেরামত, ছাত্রদল নেতার উদ্যোগ ‎গৌরনদীতে গনঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান স্বস্তির ঈদযাত্রা: যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে মদনে গরু জ’বাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ

মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়ায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ‘মাটি সামাজিক সংগঠন’। প্রতিবছরের ধারাবাহিকতায় এবার ষষ্ঠবারের মতো এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে এলাকার অসংখ্য দরিদ্র পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নতুন পোশাক প্রদান করা হয়, যা তাদের ঈদ উদযাপনকে কিছুটা হলেও আনন্দমুখর করে তুলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাহাত হোসেন ইমন, সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এ কার্যক্রমে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে এমন উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব। ভবিষ্যতেও ‘মাটি সামাজিক সংগঠন’ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD