1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু মদনে পালিত হয়েছে গণহত্যা দিবস মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট: দুই পাম্পে পেট্রোলের জন্য দীর্ঘ সারি সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে — মেয়র মজিবুর রহমান সাভারের আলোচিত ও কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন ধামরাইয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ, স্বামী-ভাসুরদের বিরুদ্ধে থানায় অভিযোগ তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ‘আজকের প্রতিদিন’ ফেসবুক পেইজে ১ লাখ ২০ হাজার অনুসারী পূর্ণ

ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট: দুই পাম্পে পেট্রোলের জন্য দীর্ঘ সারি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার সাতটি ফিলিং স্টেশনের অধিকাংশতেই ডিজেল ও অকটেন ফুরিয়ে যাওয়ায় তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বর্তমানে কেবল ‘বোরাক’ ও ‘জাহানারা’ নামের দুটি পাম্পে সামান্য পরিমাণ পেট্রোল অবশিষ্ট থাকায় সেখানে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় ও চরম ভোগান্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই ধামরাইয়ের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে আসা চালকদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। অকটেন ও ডিজেল না থাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির মালিকরা চরম বিপাকে পড়েছেন। অনেককে গাড়ি থামিয়ে রেখে তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বোরাক ও জাহানারা পাম্পে পেট্রোল পাওয়ায় সেখানে শত শত মোটরসাইকেল চালক ভিড় করেছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছি না। পাম্প থেকে বলা হচ্ছে তেল শেষ হয়ে যাচ্ছে, তাই সীমিত পরিমাণ দেওয়া হচ্ছে।” আবার কেউ কেউ অভিযোগ করেছেন, তেলের অভাবে সাধারণ যাতায়াত ব্যাহত হলেও অনেকে আতঙ্কিত হয়ে ট্যাংক পূর্ণ করতে লাইনে ভিড় করছেন, ফলে প্রকৃত অভাবীরা তেল পাচ্ছেন না।
জ্বালানি সংকটের বিষয়ে পাম্প কর্তৃপক্ষ জানায়, মূলত ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাম্পগুলোর পক্ষ থেকে জানানো হয়, মজুদে থাকা তেলের শেষ অংশটুকু তারা সরবরাহ করছেন। নতুন করে তেলবাহী লরি না আসলে দ্রুতই পাম্পগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডিপো থেকে তেল পেলে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD