1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু মদনে পালিত হয়েছে গণহত্যা দিবস মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট: দুই পাম্পে পেট্রোলের জন্য দীর্ঘ সারি সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে — মেয়র মজিবুর রহমান সাভারের আলোচিত ও কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন ধামরাইয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ, স্বামী-ভাসুরদের বিরুদ্ধে থানায় অভিযোগ তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ‘আজকের প্রতিদিন’ ফেসবুক পেইজে ১ লাখ ২০ হাজার অনুসারী পূর্ণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

ইতোমধ্যে স্মৃতিসৌধ চত্বর ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে এবং রং-তুলির আঁচড়ে ও নানা রঙের ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে নতুন রূপে।

স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদরা। তবে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার বর্ণিল আলোকসজ্জা করা হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে পুরো এলাকা জুড়ে।

দিবসটির প্রথম প্রহরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর সাধারণ জনগণের জন্য স্মৃতিসৌধের মূল ফটক খুলে দেওয়া হবে, এবং দিনব্যাপী সেখানে মানুষের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে।

স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কাজে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন আনু জানিয়েছেন, বীর শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আরাফাতুল ইসলাম জানান, স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ বছর আলোকসজ্জা পরিহার করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের মুক্তির সংগ্রাম। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে প্রতিবছর যথাযোগ্য মর্যাদা ও গৌরবের সঙ্গে মহান স্বাধীনতা দিবস পালন করে জাতি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD