1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

আশুলিয়ায় বিএনপি নেতা ইলিয়াস শাহী বহিষ্কার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় সকল সাংগঠনিক কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আশুলিয়া থানা বিএনপির দফতর সম্পাদক রাজিব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দীর্ঘদিন ধরে বিতর্কিত কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে আশুলিয়া থানা বিএনপি এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

দলীয় সূত্রে জানা গেছে, ইলিয়াস শাহী বিরুদ্ধে বিভিন্ন সময় স্থানীয় পর্যায়ে ক্ষমতার অপব্যবহার, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অভ্যন্তরীণ কোন্দল উসকে দেওয়ার অভিযোগ উঠে আসে। এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের পর সাংগঠনিকভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এদিকে, তার বহিষ্কারের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ এ সিদ্ধান্তকে দলীয় শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ কেউ বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন।

আশুলিয়া থানা বিএনপির নেতারা জানিয়েছেন, দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। একই সঙ্গে দলীয় নীতির বাইরে কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা ইলিয়াস শাহীর বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD