1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান ঝুঁকি ও আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক তিতাসে বসন্তকালীন দুর্গাপূজা পরিদর্শনে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া উজিরপুরে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা, বর্ণাঢ্য আয়োজন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুলের মায়ের দাফন সম্পন্ন আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা আশুলিয়ার জামগড়ায় সন্ত্রাসের ছায়া, অভিযুক্ত আ.লীগের রাজনৈতিক নেতা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:) নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারি এবং শ্রমিক দলের এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়াসিম নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে আশুলিয়ার গাজিরচট মাটির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত ওয়াসিমের স্ত্রী অভিযোগ করে জানান, তার স্বামী দ্বিতীয় বিয়ে করায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার রাতে স্বামীর দ্বিতীয় স্ত্রী ফোন করে বাসায় যেতে বলেন। কিন্তু মেয়ের অসুস্থতা ও সমিতির কিস্তির টাকা জোগাড়ের বিষয় উল্লেখ করে তিনি যেতে অপারগতা জানান।

তিনি আরও বলেন, পরে ওই নারী তাদের বাসায় এসে গালিগালাজ করেন। একপর্যায়ে তার সন্তানদের ফোন করলে টেক্কার নাতি মনিরের নেতৃত্বে ১০-১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাসায় হামলা চালায়। হামলায় তার স্বামী ওয়াসিমের পিঠ, পা ও মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

অন্যদিকে আশুলিয়া থানা শ্রমিক দলের নেতা জয়নাল আবেদীনের স্ত্রীর দাবি, এটি মূলত পারিবারিক বিরোধের জেরে সংঘটিত ঘটনা। তবে এর জেরে মনিরের নেতৃত্বে কয়েকজন তাদের বাড়িতেও হামলার চেষ্টা করে।

তিনি বলেন, “তারা জয়নালকে ধরতে বলে চিৎকার করছিল। বিষয়টি বুঝতে পেরে আমি দ্রুত গেট বন্ধ করে দিই। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে গেট ভাঙার চেষ্টা করে এবং জয়নালকে বাইরে আসতে বলে হুমকি দেয়। তখন তিনি বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পর ফাঁকা গুলির শব্দও শুনেছি।”

তিনি প্রশ্ন তোলেন, পারিবারিক বিরোধের জেরে কেন তাদের বাড়িতে হামলার চেষ্টা করা হলো।

এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন উভয় পক্ষ।

তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD