1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ছিন্নমূল মানুষদের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করেন ডিএসবি’র পুলিশ সদস্য শামিম রেজা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
দ্বিতীয় বারের মতো পবিত্র রমজান মাসে রোজাদার ও ছিন্নমূল মানুষদের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরন করছে সিরাজগঞ্জের প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবায় স্বপ্ন গ্রুপ।

ফেসবুক বন্ধুদের অর্থায়নে মানব সেবায় স্বপ্ন গ্রুপের প্রতিষ্ঠাতা মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত ও ডিএসবি’র পুলিশ সদস্য শামিম রেজা’র উদ্যোগে ফেসবুক বন্ধু ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় এই আয়োজনটি করা হয়।

মানবতার ফেরিওয়ালা শামিম রেজা বলেন, দ্বিতীয় বারের মতো পবিত্র রমজান মাসে সিরাজগঞ্জ বাজার স্টেশন প্রতিদিন ১০/১৫ জন তরুন ম্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে বিকেল ৫টা থেকে প্রায় ২০০ থেকে ২৩০ জনের খাবারের আয়োজন করে থাকি। গত বছর আমরা খুব সুন্দরভাবে ইফতারের আয়োজন শেষ করতে পেরেছি। আশা করছি এ বছরেও ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্খিদের সহযোগিতায় সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ।’

মানুষ মানুষের জন্য” এটা শুধু মনীষীদের উক্তি বা পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ নয় বাস্তবে স্বাক্ষর করে যাচ্ছেন সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “মানব সেবায় স্বপ্ন গ্রুপ” শুরুর দিকে ফেসবুক আইডি ব্যবহারের করে মানুষের পাশে দাড়ালেও পরবর্তীতে ২০২০ সাল থেকে ১৫জন স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার নিয়ে সিরাজগঞ্জে ‘মানব সেবায় স্বপ্ন গ্রুপের” যাত্রা শুরু করেন সিরাজগঞ্জের ডিএসবি’র পুলিশ ও মানবপ্রেমিক শামীম রেজা। নবাগত শিশু, প্রসূতি, জটিল রোগ, বার্ধক্যজনিত, রক্ত শূন্যতাসহ নানা রোগে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোই যেন মানব সেবায় স্বপ্ন গ্রুপের কাজ। এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহন করায় ইতিমধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রশংসা কুঁড়িয়েছেন সংগঠনটি।’

জেলার অসহায় দরিদ্র অস্বচ্ছল ব্যক্তিদের আশা আকাঙ্খা ও আস্থার প্রতিক মানব সেবক শামীম রেজা বলেন, আমি ও আমার টিম স্বেচ্ছায় সবসময় মানুষের পাশে থাকতে চাই। আমরা এ পর্যন্ত জেলার ৫০০০-৫৫০০জন ব্যক্তিদের পাশে থেকে চিকিৎসার সহযোগিতার পাশাপাশি রক্তের ব্যবস্থা করেছি। এছাড়া ৮০ টি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, বিধবা মহিলাদের মাঝে ১০০টি সেলাই মেশিন, বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, এতিমখানায় ১১১ এর বেশি টিউবওয়েল ও অসংখ্য পবিত্র কোরআন শরীফ ২৮০০ দেয়া হয়েছে।’

এছাড়া আরো বিভিন্ন মানুষকে চিকিৎসা, বিবাহের সহযোগিতা, স্কুল-কলেজের গরীব ছাত্র ছাত্রীদেরকে ফরম ফিলাপ ভর্তির বিষয়ে সহযোগিতা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ নানাভাবে পথচারী এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কাজ চলমান থাকবে বলে দৃঢ় বিশ্বাস করি।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD