1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

ডাসারে ইউনিয়ন পরিষদের জায়গায় আওয়ামী লীগের কার্যালয় নিমার্নের অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে
ডাসারে ইউনিয়ন পরিষদের জায়গায় আওয়ামী লীগের কার্যালয় নিমার্নের অভিযোগ

রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠেছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সাইদুজ্জামান জানান সরকারি জায়গায় কেউ দখল করতে পারবে না।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান আমি অস্থায়ী অফিস ঘর তৈরির কথা বলেছি।

সরেজমিন সুত্রে জানা যায়,মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদটি দুই একর জায়গায় নির্মিত। আশেপাশের অনেক ইউনিয়ন পরিষদের জায়গার চেয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদে জায়গা বেশী। অনেক খানী জায়গা জুড়ে ইতিমধ্যে স্থানীয় একটি মহল বিভিন্ন দোকান পাট নিমার্ন করে জায়গা দখল করেছেন। এবার খোত ইউনিয়ন পরিষদের জায়গায় ইউনিয়ন আওয়ামী লীগের কাযার্লয় তৈরির অভিযোগ উঠেছে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নীল রতন বারৈর বিরুদ্ধে। অন্যদিকে একই জায়গায় যুবলীগের অফিস এবং একটি গ্রন্থগার নিমার্ণ করা নিয়ে,স্থানীয় ভাবে ত্রিমুখী দন্দের সৃষ্টি হয়েছে। এ নিয়ে এালাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ইউনিয়ন পরিষদের জায়গায় কোন প্রকার স্থাপনা তৈরি করা যাবে না বলে জানান ডাসার উপজেলা প্রশাসন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নীল রতন বাড়ৈ বলেন, আমাদের ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মির বসার কোন ব্যবস্থা নেই। আমি চেয়ারম্যানের অনুমতি নিয়ে একটি অস্থায়ী দলীয় অফিস তৈরি করতেছি।

যুবলীগ নেতা দুলাল ঢালী বলেন, এখানে ব্যক্তিগত জায়গায় একটি আওয়ামী লীগের অফিস রয়েছে। আমরা দলীয় সকল কার্যক্রম এখানেই বসেই চালাই। এখন তারা যদি নতুন করে সরকারি জায়গায় অফিস ঘর নিমার্ণ করেন,তাহলে যুবলীগের অফিস করতেও জায়গা দিতে হবে।

ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন,আওয়ামী লীগের নেতাকর্মিদের সবার একটি স্থান দরকার বলে আমাকে জানান। যেহেতু জায়গাতো খালি রয়েছে,তাই তাদের অস্থায়ী একটি ঘর তৈরির কথা বলেছি।

নৃপেন চন্দ্র বৈধ্য জানান, আমিতো সামাজিক একটি প্রতিষ্ঠান গ্রন্থগার তৈরি করতে চাচ্ছি। যে খানে থাকবে সকল প্রকারের বই।
স্থানীয় সচেতন মহলের একাধিক প্রতিনিধিরা বলেন, ইউনিয়ন পরিষদের অনেক জায়গা,ইতিমধ্যে দখল করে স্থানীয় একটি মহল বিভিন্ন দোকানপাট নির্মাণ করেছেন। প্রশাসনের উচিত এখনই জায়গাটি উদ্ধার করা।

ডাসার উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সাইদুজ্জামান হিমু বলেন, ইউনিয়ন পরিষদের জায়গায় কোন প্রকার স্থাপনা তৈরি করা যাবে না। আমরা তাদেরকে নিষেধ করে দিয়েছি।

ডাসার উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, সরকারি কোন প্রতিষ্ঠানের জায়গায় দলীয় অফিস বা কোন ধরনে স্থাপনা নির্মাণ করা যাবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD