1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নড়াইলে মিছিলে আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতার মৃত্যু শ্রম অধিকার নিশ্চিত না হলে বড় ব্র্যান্ডগুলোর জন্য ঝুঁকি তৈরি হবে: জার্মান রাষ্ট্রদূত পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন গোপালগঞ্জে এমপির বাবরের ক্লিনিকে হামলা, সড়কে টায়ার জ্বালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের অবরোধ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সেকেন্ডহ্যান্ড ফোন চোরাই কি না বুঝবেন যেভাবে ঢাকার যানজট নিরসনে মনোরেল ও স্মার্ট সিগন্যালিংয়ের উদ্যোগ গোপালগঞ্জ শহরে অস্ত্র হাতে ছাত্রলীগের মহড়া, হাসপাতালে ভাঙচুর ও আগুন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার

গোপালগঞ্জ শহরে অস্ত্র হাতে ছাত্রলীগের মহড়া, হাসপাতালে ভাঙচুর ও আগুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের থানাপাড়া এলাকায় অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চিকিৎসাধীন রোগী ও নবজাতকদের নিয়ে হাসপাতাল ছেড়েছেন স্বজনেরা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন এই প্রতিষ্ঠানে হামলা চালান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় হাসপাতালের চেয়ার–টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে বের করে আগুন ধরিয়ে দিলে পুরো পাঁচতলা ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্বজনেরা ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত বের হয়ে যান।

রাত পৌনে আটটার দিকে এক মধ্যবয়সী নারী নবজাতককে কোলে নিয়ে দৌড়ে হাসপাতাল থেকে বের হয়ে এক স্বজনের সহায়তায় রিকশায় ওঠেন। ওই নারী জানান, গত রবিবার তার মেয়ের সন্তান জন্ম নেওয়ার পর এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো। হাসপাতালটির নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বারের পাশাপাশি একটি কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করেন সংসদ সদস্য কে এম বাবর। হামলার শিকার হাসপাতালের পাশের একটি ভবনে তিনি ভাড়া থাকেন, তবে বর্তমানে ওই বাড়িতে কেউ নেই।

বুধবার রাতে গণমাধ্যমকে সংসদ সদস্য কে এম বাবর বলেন, হাসপাতালে অনেক রোগী ভর্তি থাকা অবস্থায় এবং দিনে সিজার (অস্ত্রোপচার) হওয়া সত্ত্বেও সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। যুদ্ধের সময়ও কেউ হাসপাতালে আক্রমণ করে না উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এ কী শুরু হয়েছে।

হাসপাতালে হামলার পাশাপাশি সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং অবস্থান বিক্ষোভ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। সন্ধ্যা সোয়া সাতটার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে মহড়া চলে, তবে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বিভিন্ন দিক থেকে আসা মোটরসাইকেলের বহরগুলো লঞ্চঘাট এলাকায় জড়ো হয় এবং সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে ‘খেলা খেলা খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এদিকে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া জেলার কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়, কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে হামলা চালান নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।

এর আগে বুধবার সকাল থেকে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। তারা রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়কের বিভিন্ন স্থানে মহড়া দেন। এ সময় সড়ক অবরোধের ছবি তুলতে বাধা না দিলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD