1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন অনুসন্ধানে: প্রবাসীদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় বিলাসী জীবন! গৌরনদীর দালান নুর ইসলাম হাওলাদার’র বিরুদ্ধে গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ, ফুলেল শুভেচ্ছায় বরণ নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে স্বাগত জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম ইতালির বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, নেতাকর্মীদের মিলনমেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লেখক পরিচিতি: রেহানা ফেরদৌসী পাথরেরও পূর্বজন্ম ” –জ্যাকলিন কাব্য জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো পশ্চিম সুন্দরদী মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ খেলাধুলায় তরুণদের সম্পৃক্ততা, মাদকমুক্ত সমাজ ও সামাজিক সম্প্রীতি গড়ার প্রত্যয় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ করে পালাল দুর্বৃত্তরা কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

পাথরেরও পূর্বজন্ম ” –জ্যাকলিন কাব্য

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

“পাথরেরও পূর্বজন্ম ”
–জ্যাকলিন কাব্য

শোনো,আমি বহুদিন জল ছিলাম,
নদীর মতো নত হয়েছিলাম মোহনার কাছে,
ভেবেছিলাম, সমস্ত নিম্নগামিতার শেষেই বুঝি সমুদ্র..
অথচ প্রতিটি তীর আমাকে শিখিয়েছে
কীভাবে নিজেরই স্রোতে ডুবে যেতে হয়।

আমার বুকে এখন যে নৈঃশব্দ্য দেখো,
তা কোনো প্রশান্তির অনুবাদ নয়,
ওখানে একসময় বজ্রপাত হতো,
মেঘেরা গর্জন করত,
আর বৃষ্টিরা জন্ম নিত লবণাক্ত অশ্রুর গর্ভে।

এখন আর কোনো অভিমান জন্মায় না,
কোনো প্রত্যাশা এসে দরজায় কড়া নাড়ে না,
আমি অনুভূতিদের নির্বাসনে পাঠিয়ে
বুকের মধ্যে একটি প্রস্তরযুগ প্রতিষ্ঠা করেছি।
সেখানে হৃদয় আছে,
কেবল তার স্পন্দনের কোনো নাগরিকত্ব নেই।

যারা আমাকে আঘাত করেছিল,
তারা কেউ অস্ত্র হাতে আসেনি—
কেউ এসেছিল আশ্বাসের পোশাকে,
কেউ এসেছিল ভালোবাসার প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে, কেউবা আমার বিশ্বাসের মন্দিরে
নিজের নাম লিখে রেখে গিয়েছিল।

আমি তাদের কাউকেই অভিশাপ দিইনি,
শুধু নিজের ভেতর থেকে একটি একটি করে
জানালা খুলে নিয়েছি।
যাতে আমার অন্ধকারে বাতাস ঢোকে না,
এমনকি আলোও প্রবেশের অনুমতি চায়।

জানো, ক্ষত শুকিয়ে গেলে মানুষ সুস্থ হয় না সবসময়,
কিছু ক্ষত চামড়ার নিচে ভূতাত্ত্বিক স্তরের মতো জমে থাকে; তার ওপর দিয়ে সভ্যতা গড়ে ওঠে,
মানুষ ঘর বানায়,
সংসার সাজায়,
অথচ মাটির গভীরে একটি মৃত আগ্নেয়গিরি
তার অগ্ন্যুৎপাতের তারিখ ভুলে যায় না।

আমাকে এখন আর সমুদ্রএ ডেকো না,
আমি জোয়ারের ভাষা ভুলে গেছি।
আমাকে কোনো বসন্তের সংবাদ দিয়ো না,
আমার বৃন্তে আর ফুল ফোটায় না।

আমি এক নির্বাক শিলালিপি,
যার গায়ে সময় তার নখ দিয়ে লিখে গেছে
পৃথিবীর সমস্ত পরাজয়ের ইতিহাস।

আমি হেরে গেছি পৃথিবীর কাছে নয়, নিজের কাছে।

কারণ, এতকাল যে মানুষটিকে পাথর বলে চিনে এসেছি, তারও কোথাও হয়তো একটি নদী আজও বেঁচে আছে।

আর সেই নদী জানে,
পাথর হওয়া মানে অনুভূতিহীন না ,
কখনো কখনো সমস্ত অনুভূতিকে বহন করতে করতে নদীরও পাহাড় হয়ে যায়..! ????

pc : ChitroChobi Photrography

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD