1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদে ধামসোনার জনগণকে শুভেচ্ছা মোঃ আবুল হোসাইন মুন্সীর মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ ঈদে জনদুর্ভোগ কমাতে গৌরনদী-সরিকল সড়ক মেরামত, ছাত্রদল নেতার উদ্যোগ ‎গৌরনদীতে গনঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান স্বস্তির ঈদযাত্রা: যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে মদনে গরু জ’বাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ

আমার মাঝেই রণক্ষেত্র

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

পরেশ চন্দ্র বর্মন
আমি নির্ঘুম বিষাদ রজনী
আমি কালো রাত সর্বগ্রাসী
আমি প্রলয় ধ্বংস নিশান।

আমি রক্তাক্ত রাজপথ
আমি দাবানল, জলোচ্ছ্বাস
আমি নৃশংস দহন জ্বালা
আমি অবরুদ্ধ দীর্ঘ শ্বাস।

আমি অপশক্তির জলন্ত অগ্নি শিখা
আমি ধ্বংসযোগ্য তারুণ্যের ইতিহাস।
আমি বীর,উদীয়মান আদিত্য
আমি সদা জাগ্রত অরুণ রাঙা প্রভাত।

আমি রক্তিম লাল সূর্য
আমি ফাগুনের বারতা, লাল কৃষ্ণ চূড়া।
আমি বোনের কপালের লাল টিপ,
আমি ভাইয়ের তাজা প্রাণের রক্ত
আমি অশ্রু সিক্ত মায়ের সজল নয়ন।

আমি ক্ষুধার্ত পথ শিশু
আমি স্বজন হারা মায়ের আত্ম নাত
আমি নির্বাক অনুভূতিহীন নিস্তব্ধ রাত।
আমি তান্ডব, মহাপ্রলয় দগ্ধ ছাই
আমি রক্তাক্ত বুকের ক্ষত
আমি সাহসী বীর, শানিত তলোয়ার।

আমি নির্ভীক অথৈ জলের মহা স্রোত
আমি ঝড়, প্রলয় নিশান ধ্বংসের কালো হাত।
আমি ঘোর অন্ধকার, আবার আমি সকাল,
আমি অস্ত রাত সূর্যের আগামীর প্রভাত।
আমি চলমান, প্রাণবন্ত তাজা প্রাণ
আমি রক্তাক্ত রাজপথ, গণ মানুষের মিছিল।

আমি এসেছি সহস্র পথ হেঁটে হেঁটে এই বাংলায়
আমি এসেছি একুশের চেতনায়,
আমি ঝাঁঝালো মিছিল জন সমুদ্রের জোয়ার।
আমি অধিকার আদায়ের মহা সংগ্রাম,
আমি আসবো আবারও নতুন সাজে
বুক টান করে এই বাংলার বুকে।

আমি রণক্ষেত্র, অশুভ শক্তির ধ্বংস নিশান আমি রক্তাক্ত আসাদের সাদা শার্ট, বায়ান্নর ভাষা আন্দোলন।
আমি আগামীর স্বপ্ন রঙিন ঘুড়ি
আমি আগামীর প্রভাতফেরী
আগামীর জয়ধ্বনি, স্বাধীনতার মুক্ত পাখি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD