1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদে ধামসোনার জনগণকে শুভেচ্ছা মোঃ আবুল হোসাইন মুন্সীর মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ ঈদে জনদুর্ভোগ কমাতে গৌরনদী-সরিকল সড়ক মেরামত, ছাত্রদল নেতার উদ্যোগ ‎গৌরনদীতে গনঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান স্বস্তির ঈদযাত্রা: যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে মদনে গরু জ’বাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ

আশুলিয়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যাচেষ্টা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার জিরানী বাজারে এলাকায় মুরাদ হোসেন (২৫) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রমজান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকার নিউ ল্যাব এইড হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই পুলিশ সদস্যের বাবা আশুলিয়া থানায় অভিযোগ করেছেন।

মুরাদ হোসেন আশুলিয়ার কলতাসূতি রত্নাসীট এলাকার আলকাস হোসেনের ছেলে এবং তিনি মীরপুর ১৪, ২এপিবিএন সংযুক্ত ক্যাম্পে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তিনি ১০ দিনের অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসেন।

মুরাদের বাবা আলকাছ জানান, ‘বেশ কয়েকদিন আগে তার ছেলে অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসেন। রোববার বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়ে স্ত্রীর জন্য ডাক্তারি সার্টিফিকেট আনতে মোটরসাইকেলে জিরানী বাজারে একটি প্রাইভেট হাসপাতালে যান।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকেই সেখানে অবস্থান নেয়া আশুলিয়ার কলতাসূতি এলাকার শওকত হোসেনের ছেলে ওসমান গনি সাগর (২৮), একই এলাকার মরহুম আজিজ বেপারীর ছেলে আমান উল্লাহ (৪৫), শামসুল হকের ছেলে আওলাদ হোসেন (৩২), মরহুম সাত্তার বেপারীর ছেলে শওকত হোসেন (৫৪), আব্দুল হালিম বেপারীর ছেলে সাদ্দাম হোসেন (৩০), শামসুল হকের ছেলে সুমন (২০), মরহুম জব্বার বেপারীর ছেলে ইব্রাহিম (৩৫), মরহুম আজিজ বেপারীর ছেলে হালিম বেপারী (৫৮), সাত্তার বেপারীর ছেলে পলাশ (৪৮) এবং পলাশের ছেলে রাকিবসহ (২০) অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন তাকে লোহার রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রমজান জানান, ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD