1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি

তিতাসে জগতপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠনের লক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে জগতপুর ইউনিয়ন কৃষকদলের এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা কৃষক দলের আহবায়ক মো.শাহজাহান সওদাগর।

জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আক্তারুল হক মাষ্টারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী মকবুল হোসেন,সদস্য আবুল হোসেন বুলবুল,জগতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান মেম্বার,মো.ছানাউল্লাহ মিয়া,সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম,উপজেলা জাসাসের আহবায়ক মো.সামির হোসেন ভূইয়া,উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবদুল করিম মহারাজ,যুগ্ম-আহবায়ক মো.কবির হোসেন,মো.নজরুল ইসলাম,মো.নাছির উদ্দিন,আবুল কালাম মোল্লা,মো.মোস্তফা মুন্সি,জগতপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তবিল প্রমুখ।

কর্মী সভাশেষে মো.খোকন মিয়াকে আহবায়ক ও আবু হাসান ভূইয়াকে সদস্য সচিব করে জগতপুর ইউনিয়ন কৃষক দলের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।নবনির্বাচিত জগতপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক খোকন মিয়া ও সদস্য সচিব আবু হাসান ভূইয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তিতাস উপজেলা কৃষক দলের আহবায়ক শাহজাহান সওদাগর ও সদস্য সচিব দেলোয়ার হোসেন মেম্বারসহ বিএনপি নেতৃবৃন্দরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD