
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টার দিকে ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী বারেক মাষ্টারের বাড়ী সংলগ্ন এলাকার বালুর মাঠে সংশ্লিষ্ট ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন উপলক্ষে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. ফরিদ সরকারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.মাজারুল হক মাহফুজ ভূইয়া।
ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক আবুল কাশেম সরকার,ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ইউপির সাবেক চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. মানিক মিয়া, ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো.যুবরাজ হোসেন রাসেলসহ ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সভায় ভিটিকান্দি ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডে বিএনপির আহবায়ক পদ-,পার্থী হয়েছেন ৬জন ও সদস্য সচিব পদ-পার্থী হয়েছেন ৫জন।