1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম :
বরিশাল গৌরনদীর বাটা জোরে যাত্রীবাহি দুইটি পরিবহন ও তেলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা করেছেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র জানযটের সৃষ্টি হয়।

ফলে চরম ভোগান্তিতে পরেন দূরপাল্লার যাত্রীরা। খবরপেয়ে সেনাবাহিনী ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহি শ্যামলী ও এস.ই পরিবহনের দুইটি বাসের সাথে তেলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষ হয়। খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের মধ্যে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, মহাসড়কের ওপর থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD