1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত রাজনীতি আমার কাছে একটি ইবাদত’: জহির উদ্দিন স্বপন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আনোয়ারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অংশগ্রহণ মানিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে শান্তি ফেরাতে বড় সফলতা: ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি নীলফামারীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: বৃদ্ধ গ্রেপ্তার সাহিত্য ও সাংবাদিকতায় একের পর এক স্বীকৃতি, আলোচনায় লেখক মোঃ মেহেদী হাসান

জাবিতে ছাত্রদলের ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় মওলানা ভাসানী হল-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরবর্তীতে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের নেতৃত্বে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

জানা যায়, সাভারের পাথালিয়া ইউনিয়নে আয়োজিত একটি মতবিনিময় সভা শেষে সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঙ্গে দেখা করতে যান কয়েকজন নেতাকর্মী।

এ সময় বহিষ্কারের কারণ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর অনিক তার কর্মীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য বলেন, গেরুয়া বাজারে ছাত্রদলের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে এ ঘটনায় কারও শারীরিক ক্ষতি হয়নি। পরবর্তীতে তারা ক্যাম্পাসে প্রবেশ করলে ওই গ্রুপ পালিয়ে যায়।

তবে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক এ ঘটনাকে ছাত্রলীগের হামলা বলে দাবি করেছেন। তিনি বলেন, আমরা মতবিনিময় সভা শেষে গেরুয়ার একটি হোটেলে খাওয়া-দাওয়া করছিলাম। এ সময় মুখোশধারী কিছু ছাত্রলীগ নেতা আমাদের ওপর অতর্কিত হামলার চেষ্টা করে। পরবর্তীতে আমরা ক্যাম্পাসে ফিরে মিছিল করি। এই ঘটনার সঙ্গে বহিষ্কারের কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম দেশের কন্ঠকে বলেন, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সহ্য করা হবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে। যদি অছাত্ররা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি এবং ছয় নেতাকে বহিষ্কার করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD