1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আনোয়ারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অংশগ্রহণ মানিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে শান্তি ফেরাতে বড় সফলতা: ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি নীলফামারীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: বৃদ্ধ গ্রেপ্তার সাহিত্য ও সাংবাদিকতায় একের পর এক স্বীকৃতি, আলোচনায় লেখক মোঃ মেহেদী হাসান আশুলিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ গৌরনদী ক্যাথলিক চার্চ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা দোয়া অনুষ্ঠান গৌরনদীতে সাউন্ড-লাইট-ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ীদের ব্যতিক্রমী মিলনমেলা

জাবি ছাত্রদলের কমিটিতে ত্যাগী-নির্যাতিতদের পদ দেওয়ার দাবি

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
জাবি ছাত্রদলের কমিটিতে ত্যাগী-নির্যাতিতদের পদ দেওয়ার দাবি

সাভার (ঢাকা) প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের কমিটিতে ত্যাগী ও নির্যাতিতদের যথাযথ মূল্যায়ন চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন কর্মীরা।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। মিছিলে ছাত্রদলের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে জাবি ছাত্রদলের কর্মী মাজহারুল আলম তমালের সঞ্চালনায় নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী রায়হান হোসাইন বলেন, যারা ১৬ থেকে ১৭ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাণ ধরে রেখেছে, তাদেরকে বাদ দিয়ে আজকের মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। আমরা এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। যারা জাকসুকে কেন্দ্র করে জুনিয়রদের কমিটি চাচ্ছে, তাদের বলতে চাই জাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুটি স্বতন্ত্র সংগঠন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি হতে হবে ত্যাগী ও নির্যাতিতদের নিয়ে। ঢাকার বিভিন্ন কমিটিতে সিনিয়র নেতাদের মূল্যায়ন করা হয়েছে। তাহলে ৫ আগস্টের পর যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের বাদ দিয়ে কেন জুনিয়রদের কমিটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে?

ছাত্রদলের আরেক কর্মী মোহাম্মদ ইব্রাহীম বলেন, শিবির সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। জাকসুর উছিলায় ছাত্রদলের সিনিয়র ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের চেষ্টা চলছে। এর ধারাবাহিকতায় তারা নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে। আমাদের সর্বশেষ হল কমিটি হয়েছিল ২০১২ সালের জুন মাসে। এরপর ২০১৬ সালে আংশিক কমিটি হলেও অনেক পদপ্রত্যাশী এখনো পরিচয়হীন।

ইতোমধ্যে আমরা কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে ছয়টি মতবিনিময় সভা করেছি। কিন্তু আজ সিনিয়রদের বাদ দিয়ে ৪৭তম ব্যাচ থেকে ৫৩তম ব্যাচ পর্যন্ত অনানুষ্ঠানিক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। আমরা এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা শুধু আমাদের কাজের মূল্যায়ন চাই। ১৬ বছরের অবদানের যথাযথ স্বীকৃতি চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD