1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি

সাভারে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে
ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে চামড়া শিল্প নগরীর (বিসিক) ট্যানারিতে শ্রমিকদের সরকার ঘোষিত গ্রেডভুক্ত মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

এ সময় তাদের আন্দোলনে বেশ কয়েকটি ট্যানারিতে উৎপাদন কাজ বন্ধ রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির ভেতরে বিক্ষোভ করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা।

ট্যানারি শ্রমিকরা বলেন, আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি। সরকার আমাদের পাঁচটি গ্রেডে মজুরি বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে এবং বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে। এতে গত বছরের ২১ নভেম্বর মালিক, শ্রমিক, ইউনিয়নসহ সব পক্ষের সম্মতিতেই মজুরি ঘোষণা করা হয়েছিল। সে সময় মজুরি বোর্ডে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার ১ টাকা নির্ধারিত হয়েছে। কিন্তু এখনো আমাদের মজুরি বোর্ড বাস্তবায়ন হয়নি। দিনের পর দিন আমাদের দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু ট্যানারি মালিকরা আমাদের দাবি মেনে নিচ্ছে না। অবিলম্বে ট্যানারি শ্রমিকদের দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারির কথা জানান ট্যানারি শ্রমিকরা।

এ বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, আমরা আলোচনা করেছি, তবে এখনো সমাধান হয়নি। আগামী সপ্তাহের মধ্যে বসে এটা সমাধান করতে হবে বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD