1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  8. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  9. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  10. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  11. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  12. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  13. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে সাউন্ড-লাইট-ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ীদের ব্যতিক্রমী মিলনমেলা গৌরনদীতে নজরুল বর্ষ ২০২৬ উদযাপনে উদ্বোধন নজরুলের সাম্য-মানবতার চেতনায় গৌরনদীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা উজিরপুরের ওটরায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার প্রচারনা গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন গৌরনদীতে সিরাত উপলক্ষে সাংস্কিৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় অবৈধ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ প্রায় ২ কোটি টাকার পণ্য জব্দ, কর্মচারী আটক কয়রায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট মনিটরিং সভা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত ১১.৩০ মিনিট থেকে একুশের গান ও কবিতা পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরবর্তীতে রাত ১২.০১ মিনিটে ভাষা শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরপর ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ সকাল ৯.০০টায় জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন করার মধ্য দিয়ে শুরু হয় পরবর্তী কর্মসূচি। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় সভায় বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর সুমন কান্তি বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে তিনি ১৯৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, ‘৫২ এর ভাষা আন্দোলন ‘৭১ এর মুক্তিযুদ্ধ ‘২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেরণা যুগিয়েছে। আব্দুল লতিফের লেখা ‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়’ গানের কথা স্মরণ করে বলেন, ভাষা আন্দোলনের কয়েক বছর পর এটি লেখা হলেও এটির প্রভাব ছিল সুদূরপ্রসারী।

আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান এবং সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD