1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি

কালিয়াকৈরে ছাত্র-জনতার ধাওয়া খেয়ে পালালেন আওয়ামী চেয়ারম্যান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরের ৫নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আজ (বুধবার) কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনসাধারণের ধাওয়া খেয়ে ইউনিয়ন পরিষদ ছেড়ে পালিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, পতিত সরকার মনোনীত চেয়ারম্যান আজিবুর রহমান ৫ই আগষ্টের পরে দীর্ঘদিন পলাতক ছিলেন। গত ২৪শে ফেব্রুয়ারী হুট করে এসে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালামকে সরিয়ে চেয়ার দখল করেন। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম চৌধুরী এবং মেম্বারদের সাথে আলাপকালে জানা যায় কয়েকদিন আগে আজিবুর রহমান ইউনিয়ন পরিষদে এসে তিনি আগাম জামিন পেয়েছেন এবং এর কপি ইউএনও অফিস ও থানায় জমা দিয়েছেন বলে জানান। সেইসাথে এই লম্বা সময় অসুস্থতার জন্য ছুটিতে ছিলেন এমন একটি প্রত্যয়ন পত্রে প্যানেল চেয়ারম্যানের কাছে থেকে জোর করে স্বাক্ষর নেন।

কালিয়াকৈর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধিগন খবর পেয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও করার উদ্যোগ নেন। কিন্তু আগাম খবর পেয়ে আজিবুর রহমান পালাতে সক্ষম হন। ছাত্র জনতার পক্ষে প্রতিনিধিগন উক্ত চেয়ারম্যান এবং তার সহযোগী মেম্বার বাবুল হোসেন ও বন্যা আক্তারকে ইউনিয়ন পরিষদে অবাঞ্চিত ঘোষণা করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD