1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা

মাদারীপুরে ৩ জনকে হত্যা: আশুলিয়া থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

অবৈধ বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার এবং পুরানো শত্রুতার জের ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামে দুই ভাইসহ তিনজনকে হত্যার ঘটনার প্রধান আসামি হোসেন সরদারসহ (৬০) দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১২ মার্চ) সকালে ঢাকার আশুলিয়া থানার চিত্রাশাইল এলাকার কাঁঠালতলা জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ মাদারীপুর ও র‍্যাব-৪ মিরপুর ক্যাম্পের একটি দল।

দুপুরে র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তার হোসেন খোয়াজপুর এলাকার মৃত আছমত আলী সরদারের ছেলে। অন্যজন শরিয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে হাছেন সরদারের ছেলে সুমন সরদারকে (৩৩)

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আশুলিয়ার কাঁঠালতলা জামে মসজিদে আত্মগোপন করে থাকা চাঞ্চল্যকর তিন খুনের প্রধান আসামি হোসেনকে গ্রেপ্তার করা হয়। এদিকে একই মামলায় পৃথক অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ গ্রেপ্তার হোসেন সরদারের নেতৃত্বে এজাহারনামীয় ৪৯ জন এবং অজ্ঞাতনামা ৮০-৯০ জন আসামি পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়।

এ সময় সাইফুল ও তার দুই ভাই প্রাণ বাঁচাতে সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তখন হোসেন সরদারের নির্দেশনায় অন্য আসামিরা মসজিদে ঢুকে সাইফুল সরদার (৩৫) ও তার ভাই আতাউর সরদারকে (৪০) কুপিয়ে হত্যা করে। পাশাপাশি আরও কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় চাচাতো ভাই পলাশ সরদার (১৫) মারা যান। এছাড়া হামলার সময় আসামিরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট করে। ওইদিন রাতে নিহত সাইফুলের মা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD