
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে ধামরাই উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে, বিএনপির চেয়ারপরসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য ও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এসময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
ইফতার মাহফিলে আর ও উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাবেক সাধারণত সম্পাদক গোলাম কিবরিয়া সহ শতাধিক শিক্ষক।ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ,থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার শাওন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী,যুগ্ম আহবায়ক রাশেদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, শাকিল, আমিন বেপারী, পারভেজ পাঠান প্রমুখ।