1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদে ধামসোনার জনগণকে শুভেচ্ছা মোঃ আবুল হোসাইন মুন্সীর মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ ঈদে জনদুর্ভোগ কমাতে গৌরনদী-সরিকল সড়ক মেরামত, ছাত্রদল নেতার উদ্যোগ ‎গৌরনদীতে গনঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান স্বস্তির ঈদযাত্রা: যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে মদনে গরু জ’বাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ

গৌরনদীতে শিশু পার্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আধুনিক একটি শিশু পার্কের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে ডাক বাংলোর সামনে নির্মিত পার্কটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: রাজীব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিশু-কিশোর ও সাংবাদিকরা।

এদিন বিকেলে উপজেলার বাটাজোর অশ্বীনি কুমার ইনষ্টিটিউট ও মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন কর্নার এবং সরকারি মডেল প্রাথমকি বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের মানসিক ও শারীরিক বিকাশে এমন একটি শিশু পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি উপজেলায় এ ধরনের উদ্যোগ নেয়া প্রয়োজন।’

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবু আবদুল্লাহ খান বলেন, ‘শিশুদের আনন্দ ও বিকাশের কথা ভেবেই এই পার্কের পরিকল্পনা নেয়া হয়েছিল। এটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং একটি পরিবারবান্ধব স্থানে পরিণত হবে বলে আমরা আশাবাদী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD