1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্পমূল্যে ইফতার সামগ্রী, পাশে দাঁড়ালো বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান অস্ত্র মামলা ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ ধামরাইয়ে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন রমজান শুরুতেই খিরার দাম দ্বিগুণ, লাভের মুখে ফুলবাড়ীর চাষিরা ধামরাইয়ে ঘাতক ট্রাকের চাপায় ঝরল স্কুলছাত্রের জীবন ফুলবাড়ীতে বিএমডিএর ৪ গভীর নলকূপে তালা, অপারেটারদের অপসারণের অভিযোগ বরিশালে প্রতিমন্ত্রীর রাজিব আহসান উদ্যোগে ন্যায্যমূল্যের বাজার চালু

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর তাদের লাশ আগুন দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তিন পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

গত ৮ এপ্রিল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল তাদের ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেন।

এদিন ট্রাইব্যুনালে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। সেই সময় প্রসিকিউট বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

লাশ পোড়ানোর নৃশংস ঘটনার বিষয়ে গত ২৬ ডিসেম্বর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব লাশ আগুন দেওয়া হচ্ছিল, তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD