1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  8. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  9. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  10. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  11. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  12. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  13. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে সাউন্ড-লাইট-ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ীদের ব্যতিক্রমী মিলনমেলা গৌরনদীতে নজরুল বর্ষ ২০২৬ উদযাপনে উদ্বোধন নজরুলের সাম্য-মানবতার চেতনায় গৌরনদীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা উজিরপুরের ওটরায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার প্রচারনা গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন গৌরনদীতে সিরাত উপলক্ষে সাংস্কিৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় অবৈধ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ প্রায় ২ কোটি টাকার পণ্য জব্দ, কর্মচারী আটক কয়রায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট মনিটরিং সভা

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া যোগদানের পর বদলে গেছে থানার চিত্র, অপরাধীদের ঘুম হারাম

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

রাউজান থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনিরুল ইসলাম ভূঁইয়া যোগদানের পর বদলে গেছে পুরো থানার পরিবেশ। আইন-শৃঙ্খলার উন্নতি, মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে তার কড়া ভূমিকা রীতিমতো আলোচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে থানার আওতাভুক্ত এলাকাগুলোতে অপরাধের হার কমেছে চোখে পড়ার মতো। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়েছে। এর ফলে এলাকায় তৈরি হয়েছে নিরাপদ পরিবেশ, আর ওসি মনিরুল হয়ে উঠেছেন অপরাধীদের আতঙ্কের নাম।

একজন স্থানীয় বাসিন্দা কালের কণ্ঠকে বলেন, “আগে সন্ধ্যার পর রাস্তায় বের হতে ভয় লাগত। এখন সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ওসি সাহেব আসার পর থানা যেন নতুন করে জেগে উঠেছে।”

এদিকে থানার অভ্যন্তরেও এসেছে শৃঙ্খলার ছোঁয়া। সাধারণ মানুষ থানায় এসে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা, বেড়েছে পুলিশের সঙ্গে জনগণের আস্থা ও যোগাযোগ।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, “রাউজানকে মাদকমুক্ত, অপরাধমুক্ত রাখতে আমরা নিরলসভাবে কাজ করছি। থানাকে জনবান্ধব হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আইনের চোখে সবাই সমান।”

এছাড়া ওসি মনিরুল সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী ক্যাম্পেইন, উঠান বৈঠক ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে।

স্থানীয় রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো ওসি মনিরুলের ভূমিকাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এমন জনবান্ধব প্রশাসন এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD