1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পলাশে দিনমজুরকে পাঁচশত টাকার জন্য ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারাঃ নরসিংদীর পলাশে পাওনা ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় শনিবার দিবাগত রাত এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। নিহত ইসমাইল হোসেন (৩৫) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।

পলাশ উপজেলার খিলপাড়া এলাকায় তিনি স্বপরিবারে বসবাস করে দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে আসছিলেন । তাঁর স্ত্রী স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। একমাত্র মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ।

খিলপাড়া এলাকার আহসান মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৬) ইসমাইলের কাছে পাঁচশত টাকা পেতেন। পাওনা টাকা নিয়ে শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আলীর দোকান থেকে ছুরি নিয়ে ইসমাইলের পেটে আঘাত করেন আফজাল হোসেন।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে আফজাল পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ইসমাইলকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানা-পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন গণমাধ্যমকে জানান , মাত্র পাঁচশত টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে ইসমাইলকে হত্যার পর অভিযুক্ত আফজাল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD