1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি

কালিয়াকৈরে তিন ভাইয়ের হাত-পা বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে কালিয়াকৈর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত নামাশুলাই এলাকার একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, একই বাড়িতে বসবাসকারী তিন ভাই বাবুল, ইব্রাহিম ও আলম এদের বাড়িতে একে একে হানা দেয় মুখোশধারী ডাকাতদল। প্রথমে তারা দ্বিতীয় তলায় অবস্থানরত এক ভাইয়ের দরজার লক ভেঙে ভেতরে ঢুকে তার হাত-পা বেঁধে ঘরের সবকিছু লুটে নেয়। এরপর তাকে দিয়ে নিচতলায় অবস্থানরত আরেক ভাইয়ের দরজায় ডাক দিয়ে দরজা খোলায়। সেখানেও একই কৌশলে হাত-পা বেঁধে লুটপাট চালানো হয়।

অবশেষে আরেক ভাইয়ের রুমের দরজার লক ভেঙে তারা সবাইকে একইভাবে আটকে রেখে সম্পূর্ণ বাড়িতে তাণ্ডব চালায়। ডাকাতদের কারও মুখ দেখা যায়নি। তারা মুখোশ দিয়ে নিজেদের মুখমণ্ডল ঢেকে রেখেছিল। তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, তবে দেশীয় অস্ত্র দিয়ে তারা ভয়ভীতি দেখিয়ে ডাকাতি চালায়। এ ঘটনার সময় পরিবারটি চরম আতঙ্কে ছিল। প্রায় আধাঘণ্টার মতো তাণ্ডব চালানোর পর ডাকাতদল রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রাথমিক হিসাবে লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ১৭ থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও ১,৫০,০০০ টাকার বেশি নগদ অর্থ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD