
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
বাংলাদেশে ফ্যাসিষ্ট খুনি হাসিনার কোন নিশানা থাকবে না। তাকে দ্রুত এনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জুলাই গণঅভ্যত্থানে অসংখ্য মায়ের বুক খালি করেছে।অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। এর বিচার না হলে কোমলমতি ছাত্রদের রক্তের সাথে বেইমানী করা হবে। তারা দেশের টাকা লুটপাট করেছে। আমি অন্তবর্তিকালীন সরকারের নিকট আহবান করবো অবিলম্বে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্থানীয় মিনি স্টেডিয়ামে পথ সভায় এ সব কথা বলেন।

সোমবার (২৬ মে-২৫) সন্ধ্যা ৬ টায় সারজিস আলমের নেতৃত্বে বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, খুনি হাসিনার বিচার বাংলাদেশে হওয়া উচিত। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন দায়িত্ব হস্তান্তরের চিন্তা না করে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমেই তারা সরকারের অংশ হয়েছে। নির্বাচন প্রসঙ্গে বলেন, শুধু দ্রুত নির্বাচন নয়, প্রয়োজন সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন।
এজন্য বিচার ও সংস্কার সহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে তবেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব আবু সাঈদ লিওন, উপজেলা নাগরিক পার্টির আব্দুল কাইয়ুম, দি রেড জুলাই উপজেলা শাখার আহবায়ক মোতালেব হোসেন,জাহিন, মুগ্ধ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং বিচার ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরতে চেয়েছে।