1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জে ঈদ উদযাপন আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদে ধামসোনার জনগণকে শুভেচ্ছা মোঃ আবুল হোসাইন মুন্সীর মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ ঈদে জনদুর্ভোগ কমাতে গৌরনদী-সরিকল সড়ক মেরামত, ছাত্রদল নেতার উদ্যোগ ‎গৌরনদীতে গনঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান স্বস্তির ঈদযাত্রা: যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে

রাণীশংকৈলে সাবেক উপজেলা বিএনপির সভাপতি’র জানাযা ও দাফন সম্পন্ন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনুল হক মাস্টার (৮২) এর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২৮ মে) রাত পৌনে ১০ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজে মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে দিনাজপুরের চেকআপ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নেতাকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজায় ঠাকুরগাঁও জেলা, রাণীশংকৈল, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিভিন্ন, সামাজিক, রাজনৈতিক- সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

এসময় ঠাকুরগাঁও জেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনের সভাপতি- সম্পাদকসহ জেলার প্রতিটি উপজেলার সভাপতি-সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন। প্রয়াত বিএনপি নেতা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বচ্ছ ও জনপ্রিয় নেতা হিসাবে বেশ সুপরিচিত ছিলেন এবং দলের দুর্দিনে দলকে সুসংংবদ্ধভাবে টিকিয়ে রাখার জন্য নিবেদিতভাবে প্রতিটি আন্দোলন- সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। জানাযা শেষে তাঁকে পৌরশহরের পাঁচপীর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে উপজেলা ও জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD