1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেট কারে অগ্নিকাণ্ড, আহত ৫

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারে আগুন ধরে যায়।

এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে জয়পুরার মমো ফ্যাশন ও পাল সিএনজির মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আরিচা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার অতিরিক্ত গতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে গাড়িটি উল্টে গিয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সাভার হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পরপরই গাড়ির ইঞ্জিন থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা ও বেপরোয়া গতিই এ দুর্ঘটনার মূল কারণ।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, রাতে মহাসড়কে দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করা হয়। প্রাথমিক ধারনা গাড়িটির বেপরোয়া গতির কারনেই এই দুর্ঘটনা।

দুর্ঘটনার কারনে গাড়িটি উল্টে যায় এবং পরবর্তীতে ইঞ্জিনে আগুন ধরে তা গাড়িতে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।ঘটনার পর দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয় এবং বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD