1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

সরাইলে মসজিদের দোতলা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার (৯) বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া জামে মসজিদের দোতলা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ময়না আক্তার উপজেলার শাহবাজপুর গ্রামের প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে। সে হাবলিপাড়া মাদ্রাসার ছাত্রী ছিল।

নিহত ময়নার মা মোসাম্মৎ লিফা আক্তার বলেন, শনিবার বিকাল ৩টার দিকে ময়না নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকেই পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খোঁজতে থাকেন। মেয়েটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মাইকিং করে জানানো হয়। রোববার সকালে স্থানীয় শিশুরা মক্তবে আরবি পড়তে গিয়ে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে তার মরদেহ দেখতে পায়। সাথে সাথে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে মসজিদের ইমাম হামিদুর রহমান বলেন, আমি চা খেয়ে এসে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছি। এসময় দ্বিতীয়তলার এক শিক্ষার্থী এসে বললেন একটি মেয়ে পরে রয়েছে। এলাকাবাসীকে খবর দিলে তারা এসে উদ্ধার করে। আমি নিচ তলায় ছাত্রদের পড়ায় আর দ্বিতীয় তলায় সালাউদ্দিন নামে একজন পড়ায়।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, রাতে নিহতের পরিবার একটি নিখোঁজের জিডি করেন। তখন আমাদের থানা পুলিশের একটি টিম খোঁজাখুজি করে পাইনি। সকালে খবর পাই মসজিদের দ্বিতীয়তলা একটি মেয়ের মরদেহ পড়ে রয়েছে। পরে আমিসহ ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞেসার জন্য মসজিদের ইমাম ও মোয়াজ্জেম আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যাচ্ছিলো না। সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসে।

এসময় দোতলায় শিশু ময়নার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD